অনলাইন ডেস্ক :
ও তোমার গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি।
ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাটি।।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা।।
কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি।
ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাটি।।
খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন,
তোমারই পাশে বসে তারা করিবে ক্রন্দন।
সাজাইবে মনের মতন কী সুন্দর পরিপাটী,
ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাটি।।
ও তোমার গণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি,
ওই যে দেখ ডাকিতেছ তোমায় কবরের মাটি।।
* এই শিশুটির কণ্ঠে গাওয়া অনলাইন থেকে সংগৃহীত।