• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

ঈদে গ্রামে বেড়াতে গিয়ে শহরে আর ফেরা হলো না তাদের, নদীতে ডুবে মৃত্যু

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :

ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে শহরে আর ফেরা হলো না তাদের। নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু।

জানা যায়, হাবিবা হাসান অর্পা (১৭) ও সিদরাতুল মুনতাহা হাফসা (১৩) সম্পর্কে চাচাতো বোন। তারা ঢাকায় থাকতো। ঈদুল ফিতরে গ্রামে বেড়াতে গিয়ে নদীতে ডুবে দুই বোনই মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বরিশালের মূলাদী নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সূত্র জানায়, মূলাদীতে আড়িয়াল খাঁ নদে কালীবাড়ি লঞ্চঘাটে পরিবারের সদস্যদের সাথে গোসল করতে নেমে রবিবার (১৪ এপ্রিল) বেলা ২টার দিকে নিখোঁজ হন ওই দুই বোন। পরে প্রায় ৪৪ ঘন্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ৭টায় একজনের মরদেহ ও সকাল ১০টার দিকে অন্যজনের ভাসমান মরদেহ উদ্ধার করে।

অর্পা উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা গ্রামের মাহমুদ হাসানের কন্যা ও হাফসা বাবুর কন্যা। সম্পর্কে তারা পরস্পর চাচাতো বোন।

মূলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা নূরুল ইসলাম বলেন, ঢালীবাড়ি লঞ্চঘাট থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিম থেকে হাবিবা হাসান অর্পার মরদেহ ও ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে বানীমর্দন লঞ্চঘাট এলাকা থেকে সিদরাতুল মুনতাহা হাফসার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মূলাদী থানার ওসি জাকারিয়া জামান বলেন, নিখোঁজ দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে দাফনের জন্য তাদের লাশ  হস্তান্তর করা হয়েছে।

* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা