• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

২০ শ্রেণির লোক জান্নাতে যাবে না, দেখে নিন তারা কারা

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :

২০ শ্রেণির লোক যারা মুসলমান হয়েও জান্নাতে যাবে না।  জাহান্নামী হবে। একটু দেখে নিন তারা কারা এবং সাবধান হোন।

মুসলমান হওয়া সত্বেও ২০ শ্রেণির মানুষ জাহান্নামী হবে।  আসুন, একটু দেখে নেই তাদের মধ্যে আমি বা আপনি রয়েছি কি না?

০১. জালিম প্রতিবেশী– যে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার
করে। {সহিহ মুসলিমঃ ৬৬}

০২. অন্যের সম্পদ আত্মসাৎকারী– যে অন্যের সম্পদ
আত্মসৎ করে। {সহিহ্ মুসলিমঃ ১৯৬}

০৩. দাম্ভিক ও অহংকারকারী– যে অন্যের সাথে দাম্ভিকতা
নিয়ে চলে। {সহিহ্ মুসলিমঃ ১৩১}

০৪. চোগলখোর– যে অন্যের দোষ বলে বেড়ায়।
{সহিহ্ মুসলিমঃ ১৫১}

০৫. লৌকিকতা প্রদর্শনকারী শহীদ, ক্বারী, দানশীল
ব্যক্তি– যে লোক দেখানোর জন্য এ সব করে থাকে।
{সহিহ্ মুসলিমঃ ৩৫২৭}

০৬. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী– যে আত্মীয়-স্বজনের
সাথে সম্পর্ক বজায় রাখে না। {সহিহ্ বুখারিঃ ৫৫২৫}

০৭. রাসূলুল্লাহ্ (সঃ)-এর অবাধ্যতাকারী– যে রাসূলুল্লাহ্
(সঃ)-এর কথা ও কর্মকে অন্য সব কিছুর উপর প্রাধান্য
দেয় না বা দিতে চায় না। {সহিহ্ বুখারিঃ ৬৭৩৭}

০৮. প্রতারণাকারী শাসক– যে শাসক প্রজাদেরকে ধোকা
দেয়। {সহিহ্ বুখারিঃ ৬৬১৮}

০৯. নিজ পিতা-মাতা ছাড়া অন্যকে নিজের পিতা-মাতা
পরিচয়দাতা– যে নিজের পিতা-মাতাকে বাদ দিয়ে অন্য
কাউকে পিতা-মাতা হিসেবে গ্রহণ করে। {সহিহ্ বুখারিঃ ৬২৬৯}

১০. অশ্লীলভাষী ও উগ্রমেজাজি– যে উগ্রতা বা অশ্লীল ভাষা
ব্যবহার করে। {সুনানে আবু দাউদঃ ৪১৬৮}

১১. পার্থিব উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী– যে আলিম দুনিয়ার
অর্থ বা সম্মান লাভের জন্য ইলম বা জ্ঞান শিক্ষা করে।
{সুনানে আবু দাউদঃ ৩১৭৯}

১২. পিতা-মাতার অবাধ্য সন্তান– যে সন্তান পিতা-মাতার
সাথে অসদ্ব্যবহার করে বা পিতা-মাতার কথার অবাধ্যতা
করে। {মুসতাদরাকে হাকিমঃ ২২৬}

১৩. দাইয়ুস ব্যক্তি– যে নিজের অধীনস্থ নারীকে বেপর্দা
চলা-ফেরায় বাঁধা দেন না। {মুসতাদরাকে হাকিমঃ ২২৬}

১৪. পুরুষের বেশ-ধারণকারী নারী– যে নারী পুরুষের ন্যায়
পোশাক পরিধান করে এবং পুরুষের বেশ ধারণ করে।
{মুসতাদরাকে হাকিমঃ ২২৬}

১৫. উপকার করে খোঁটাদানকারী– যে কাউকে উপকার
করার পর তাকে খোঁটা দেয়। {সুনানে আন-নাসায়িঃ ৫৫৭৭}

১৬. নেশাদারবস্তু পানকারী– যে সিগারেট, বিড়ি, মদ, গাজা
ইত্যাদি সেবন করে। {সুনানে আন-নাসায়িঃ ৫৫৭৭}

১৭. অকারণে তালাক কামনাকারী নারী– যে নারী কথায়
কথায়, অকারণে স্বামীর নিকট থেকে তালাক চায়।
{জামে আত-তিরমিজিঃ ১১০৮}

১৮. উত্তরাধিকারদের হক বঞ্চিতকারী– যে ওয়ারিশদেরকে
সম্পত্তি থেকে বঞ্চিত করে। {সুনানে ইবনে মাজাহঃ ২৬৯৪}

১৯. যে হারাম খাবার খায়– যে অবৈধ উপার্জন করে এবং তা
ভক্ষণ করে। {বায়হাকিঃ ৫৫২০}

২০. কালো কলপ ব্যবহারকারী– যে সাদা চুল বা দাড়িতে
কালো কলপ বা রং ব্যবহার করে।
{সুনানে আন-নাসায়ীঃ ৫০৭৫, সুঃ আবু দাউদঃ ৪২১২}

* মোহাম্মদ ইবরাহীম খলিলের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা