মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ইত্তেফাকুল উলামা ফুলপুর উপ-আমেলার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় ওই সম্মেলন শুরু হয়।

ইত্তেফাকুল উলামা ফুলপুর থানা উপ-আমেলার সভাপতি জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা উপ-আমেলার সভাপতি মুফতি মহিব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবনে হাফিজ্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মানাজীর আহসান খান তাফছীর,

জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, জামিয়া গিয়াছ উদ্দিন (রহ.)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, বওলা খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির হোসাইন, গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আওলাদ হোসেন, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আতাউল্লাহ, সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানার পরিচালক মাওলানা মাহমুদুর রহমান মানিক, গোদারিয়া মাদরাসার উস্তাদ মুফতী আমির উদ্দিন, দিউ ইসলামিয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতী ইখলাস উদ্দিন, মাওলানা আব্দুল আউয়াল, হাফেজ শাহজাহান সিরাজী, দিউ সাইয়্যেদেনা উমর ফারুক (রা.) আবাসিক হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল্লাহ আল মাসুক, জামিয়া কাসিমিয়ার পরিচালক মুফতী নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, মাদরাসাতুস সুফফার মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

সবশেষে মুনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী।
