নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের তিতপুর উত্তরপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, ঈদগাহ মাঠ ও কবরস্থান সংলগ্ন স্থানে ‘রাবিয়া বসরী ইসলামিয়া আদর্শ বালক-বালিকা মাদরাসা’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত এ উপলক্ষে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বয়ান করেন, ঢাকা মুগদা জামে মসজিদের খতিব মুফতি শফিকুল ইসলাম মাজহারী, জামালপুরের ইসলামপুর মডেল মসজিদের খতিব মুফতি ফারুক আহমদ, টাঙ্গাইলের মাওলানা আজহারুল ইসলাম, মধুপুরের মাওলানা আব্দুল আজিজ, বাশুয়া কবিরপুর মাদরাসার মুহতামিম মুফতি এনামুল হাসান, তিলাটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাকসুদুল আলম, তিতপুর উত্তরপাড়ার কৃতি সন্তান মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা নাজমুস সাকিব, ফুলপুর দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ। উপস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা নূরুল ইসলাম বিপুল। এছাড়া হাফেজ মাওলানা আবুল বাশারের মেয়ের জামাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বয়ান ও প্রতিষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন তিলাটিয়া মাদরাসার সাবেক মুহতামিম শিশু বক্তা মাওলানা সফির উদ্দিন দামাত বারাকাতুহুম।
সবশেষে উপস্থিত শ্রোতামন্ডলির মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয়।