মাওলানা এহতেশাম উদ্দিন খান কাসেমী :
আমরা যখন একটা তরমুজ ক্রয় করি অর্থাৎ পাঁচ কেজি ওজনের তরমুজ। খাওয়ার সময় তার মোটা কভারটা ফেলে দেয়া হয় অর্থাৎ পাঁচ কেজি থেকে এক কেজি বাদ গেল অর্থাৎ ২০ শতাংশ বাদ।
আমাদের কি এই লোকসানের জন্য দুঃখ্য কষ্ট অথবা আফসোস হয় ?
কেন কভার সহ খাচ্ছি না?
একদমই আফসোস হয় না কেন?
বরং আনন্দের সাথে খুশি মনে কভার ফেলে দিয়ে তরমুজ, 🍌 কলা, মালটা, কাঁঠাল খাই।
যদিও কভারসহ খরিদ করেছি।
কিন্তু কভারগুলো ফেলে দিতে কষ্টও লাগে না আফসোসও হয় না।
আমরা যখন জীবিত মুরগি ক্রয় করি খাওয়ার সময় তার পাখা চামড়া আর পেটের ভিতরে যা দুর্গন্ধময় জিনিস থাকে সব পরিষ্কার করে ফেলে দেই।
তার উপর কি কোন দুঃখ কষ্ট লাগে ?
এবার দয়া করে একটু চিন্তা করুন।
চল্লিশ হাজার টাকায় এক হাজার টাকা।
এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দিতে বহু জ্ঞানীগুণী ব্যাক্তিদের জান বাহির হইয়া যায়।
যদিও যাকাতের পরিমাণ শুধুমাত্র আড়াই শতাংশ।
অর্থাৎ ১০০ টাকাতে ২:৫০ টাকা।
১০০০ টাকা তে ২৫ টাকা।
এক লক্ষ টাকাতে ২৫০০ টাকা।
তরমুজ, কলা , আম , মালটা, কাঁঠাল ও মুরগির বাদ পড়ার থেকে ও কতো সামান্য!
আল্লাহতায়ালা যাকাতকে নামাজ, রোজা ও হজ্বের সমান ফরজ করেছেন।
*যাকাত হলো আসল ‘পবিত্রতা।’
*যে যাকাত দিলো তার সম্পদ পাকপবিত্র হয়ে গেলো।
*তার আমল পবিত্র হয়ে গেলো।
* তার ঈমান পবিত্র হয়ে গেলো।*
* তার অন্তর, আত্মা শরীরও পবিত্র হয়ে গেলো।*
*অবশিষ্ট সম্পদ আল্লাহতায়ালা নিজ হেফাজতে নিয়ে নিলেন।*
*আল্লাহতায়ালার সাথে মুহাব্বতের প্রমাণ যাকাত আদায় করা।*
*এত সামান্য ত্যাগের বিনিময় লাভ আর মুনাফা কত গুণ বেশি তা কী একবার ভেবেছি? *
*সাওয়াব কতগুণ বেশি।*
*বরকত কতগুণ বেশি।*
*কিন্তু এক টাকা বাহির করতে কত দুঃখ কষ্ট লাগে আমাদের!*
*বহু সম্পদশালী ঈমানদার ভাইবোনেরা যাকাত না দেওয়ার জন্য কতো অজুহাত খুঁজতে থাকেন!*
*অবশেষে*
*তরমুজ, কলা, মুরগি ইত্যাদি আর টাকাতে এত পার্থক্য করি কেন ????*
লেখক :
খতিব, জামে মসজিদ বালুর মাঠ, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
* ড. আহমেদ মকবুলের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।