আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে অজ্ঞাত কারণে মারা গেছে দরিদ্র রিকশাওয়ালার ৩ গরু
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত কারণে মারা গেছে হত দরিদ্র রিকশাওয়ালার একমাত্র সম্বল ৩ গরু। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের কাড়াহা গ্রামে এ ঘটনা ঘটে। রিকশাওয়ালা দুলাল মিয়ার নিজ বাড়িতে তার সবগুলো গরু মারা যায়। এতে ভেঙে পড়ে তার পরিবার।
জানা যায়, দুলাল মিয়া নিতান্ত গরিব একজন মানুষ। ঘরভিটের সামান্য জায়গা আর এই গরু তিনটিই ছিল তার একমাত্র সম্বল। নিজে রিকশা চাকায় আর বাড়িতে তার স্ত্রী এই গরুগুলো পালতো। এগুলো হারিয়ে তারা এখন দিশেহারা। দুলালের স্ত্রী এ শোকে পাগল প্রায়। অনেক কষ্ট করে জুড়ানো সম্পদ মুহূর্তেই নিঃশেষ হয়ে যাওয়ার যাতনা সহ্য করতে পারছেন না তারা। কিন্তু কি কারণে সবকটি গরু মারা গেল তা জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.