আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
তারাকান্দায় বিভিন্ন মামলার ৭ আসামি আটক
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার ৭ আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজ রবিবার (১৪ এপ্রিল) ভোরে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলীর দিক নির্দেশনায় কনস্টেবল কামরুল হাসান, মোশাররফ হোসেন, আরিফুর রহমান, কুরবান আলী ও নুসরাত জাহানকে নিয়ে এসআই সবুর উদ্দিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, তারাকান্দা উপজেলার বাথুয়াদী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র শেখ ফরিদ (৩৫), চড়ারকান্দা গ্রামের বাবুল মিয়ার পুত্র ইকবাল মিয়া, হরিয়াতলা গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র শামীম মিয়া, ভাট্টা ভাটপাড়া এলাকার উত্তরপাড়া গ্রামের ডা. ফয়েজ উদ্দিনের পুত্র জাবেদ হোসেন সেলিম, রাজদারিকেল গ্রামের মৃত ইয়াজ আলীর পুত্র নুরুজ্জামান, কুমারগাঁও গ্রামের আবুল কাশেমের পুত্র আইদুল ইসলাম ও বিসকা স্টেশন এলাকার দীলিপ বাসফোরের স্ত্রী কুসুমি বাসফোর সুমী। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে রবিবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.