মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাটির তৈরি বৈচিত্র্যময় আসবাবপত্রের স্টল সম্বলিত বৈশাখী মেলা, আলোচনা সভা, প্রদর্শনী, রচনা/ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, বিকাল ৪টায় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘুড়ি উৎসব ও পুরষ্কার বিতরণ।

এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র মি. শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ওসি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আবুল বাশার রাজন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ।
