আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
কৃষকের সাথে খারাপ আচরণকারী সেই অফিসারের ফরিদপুরে বদলি
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
অনলাইন ডেস্ক :
কৃষকের সাথে খারাপ আচরণকারী সেই কৃষি অফিসারকে ফরিদপুরে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 'ইদু ভাই' নামে একটি ফেইসবুক আইডিতে এ বিষয়ে লেখা হয়েছে,
৪০ টাকা দিয়ে সিম কিনলে ওই সিম কোম্পানি নাগরিককে কথায় কথায় স্যার বলে আর ৪০ হাজার টাকা ট্যাক্স দেওয়া একজন নাগরিকও যদি কোন কোন সরকারি কর্মচারীকে ভাই বা আপা বলে তখন তারা ক্ষ্যাপে যান।
সকল সরকারি কর্মচারীদের উচিত সেবাগ্রহীতা নাগরিককে 'স্যার' বলা।
ছবির এ কৃষি অফিসার সম্প্রতি এক কৃষকের সাথে খারাপ আচরণ করে ভাইরাল হন। তাকে এখন ফরিদপুরে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
তবে যেখানেই চাকুরি করেন না কেন, কৃষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কৃষি বা কৃষক না থাকলে আপনাদের মূল্যায়ণ কোথায়?
ঘামে ভেজা শরীরের কৃষকরাই আপনাদের ও আমাদের প্রাণ। আমাদের অস্তিত্ব। কাজেই গরিব বলে কাউকে অবজ্ঞা না করে বরং মানুষকে সম্মান করতে শেখা উচিত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.