আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে ঈদপরবর্তী শুভেচ্ছা ও গণসংযোগ আওয়ামী লীগ নেতার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা, বাইনজান ও বাইশকাহনিয়াসহ বিভিন্ন গ্রামের লোকজন ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন। দোকানদার, কৃষক, শ্রমিক ও নানা পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় ও পথসভা করেন।

এসময় ছনধরা ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ স্থানীয় ময়মুরুব্বি ও সঙ্গীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.