• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ধানমন্ডিতে ৪ ফ্ল্যাটের মালিকের বাবার বৃদ্ধাশ্রমে ঈদ

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :

ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে ৪টি ফ্ল্যাট রয়েছে এমন ধনাঢ্য ব্যক্তির বাবা প্রকৌশলী ঈমান আলী (৭৮)-র ঈদ কেটেছে বৃদ্ধাশ্রমে। সাভারের একটি বৃদ্ধাশ্রমে তিনি ঈদ করেন।

ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি চাকরি করতেন। প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে ছেলেকে চার্টার একাউন্ট্যান্ট বানিয়েছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই আদরের ছেলের ৪ ফ্ল্যাটের কোন ফ্ল্যাটেই তার থাকার একটু জায়গা হয়নি।

এ ব্যাপারে একটি টিভির সাক্ষাৎকারে ঈমান আলী বলেন,  জীবনে আমি দুইটি ভুল করেছি। এর একটি হলো, বড়লোকের মেয়ে বিয়ে করানো। আরেকটি ভুল জানা যায়নি।

জানা যায়, ১৪ বছর আগে উনার স্ত্রী মারা গেছেন। এরপর আর কোন বিয়েশাদি তিনি করেননি। ধানমন্ডিতে উনার নিজেরও একটি ফ্ল্যাট ছিল।

একটা সময় ছেলে ওই ফ্ল্যাটটি বিক্রি করে জুতার ফ্যাক্টরী করতে চাইলে তিনি ৫৪ লক্ষ টাকায় ফ্ল্যাটটি বিক্রি করে তাকে দেন। কিন্তু তবু ছেলে ফ্ল্যাটে এই হতভাগা বাবার জায়গা হয়নি। আজ তিনি কথা বলতে পারেন না কষ্টে। হাউমাউ করে কেঁদে দেন।

কেউ কেউ বলছেন, চাকরি জীবনে তিনি কোন হারাম টাকা উপার্জন করেছেন কি না বা তিনিও এভাবে কাউকে কাঁদিয়েছেন কি না? এ বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন।

উনার ছেলের নাম আমিরুল ইসলাম। আর মেয়ে দুইটির নাম রিনা ও লিপি।

প্রকৌশলী ঈমান আলী বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, উনারা আমাদের জন্য যা করছেন, যে সেবা দিচ্ছেন এটা আর কেউ করবে না।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা