• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

নির্বাচনি পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঈদের মাঠে একজনকে খুন

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনি পোস্টার লাগানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ঈদের মাঠে শাহ জাহান নামে এক যুবককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান সাংবাদিকদের জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সালের পোস্টার লাগানোকে কেন্দ্র করে মোড়ল বাড়ির দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে ওই বিরোধের জের ধরে ঈদগাহ মাঠে ছুরি নিয়ে যায় শাহ জাহানের প্রতিপক্ষরা। গিয়ে নামাজের কাতারেই তাকে আঘাত করে। এতে শাহ জাহানসহ ৫ জন আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ জাহানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা