আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
তারাকান্দায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা সদরে ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের তত্ত্বাবধানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, চাল, ডাল, তৈল, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, মোখলেছুর রহমান আকন্দ, আব্দুল মালেক আর্মি, শামীম তালুকদার, রাকিব তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, মোবারক খান, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.