• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরে ফুলপুরের সুপার ভাইজার হৃদয় নিহত

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঢাকায় যাত্রীদের মারধরে ‘ইতিহাস পরিবহন’-এর সুপার ভাইজার ময়মনসিংহের ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের হৃদয় (৩০)-এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই বাসের চালক সোহেল রানা বাবু (২৬)রও মৃত্যু হয়।
সোমবার (৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় বাসের চালক ও সুপার ভাইজারের সাথে মারধরের ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত সুপার ভাইজার হৃদয় ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সলঙ্গা গ্রামের আবুল কাশেমের পুত্র। সে রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সাংবাদিকদের জানায়, রাজধানীর মিরপুর থেকে ছেড়ে আসা ‘ইতিহাস পরিবহন’-এর একটি বাস ঈদকে সামনে রেখে যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়য়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় যাত্রীরা। এক পর্যায়ে কয়েকজন উত্তেজিত যাত্রী বাবু ও রানাকে বেধড়ক মারধর করেন। এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


এদিকে, ফুলপুরে সুপার ভাইজার হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। লাশ এসে পৌঁছার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাত ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চায় তার পরিবার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা