মো. আব্দুল মান্নান :
বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের ফুলপুরে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকালে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার, দিউ মোড় ও পয়ারী রোডসহ বিভিন্ন জায়গায় পথচারী গরিবদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

জানা যায়, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নির্দেশক্রমে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নেতা ফুলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ কে এম সুজাউদ্দিনের নেতৃত্বে ওই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উত্তর জেলা ছাত্রদল নেতা মনির সরকার, সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক আফজাল শাহরিয়ার বাবু, মিজানুর রহমান, আব্দুল হাদী আকন্দ সানোয়ার, সদস্য তানভীর আহমদ সোহাগ, উপজেলা ছাত্রনেতা মুরাদ, আরিফ মীর, ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম মন্ডল, ৬নং পয়ারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাক হোসেন মুন্না, সহ-সভাপতি পাভেল, প্রচার সম্পাদক রাসেল, ৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহান তালুকদার, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ২নং রামভদ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান,

৭নং রহিমগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সোহাগ, ৮নং রূপসী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রিফাত হাসান, ১০নং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অনিক হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হৃদয় হাসান, ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাকারিয়া আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ডিস্কু, সদস্য শাহজাহান, নার্সারি মুকসেদুল মুমিন, জিএস পারভেজ, এমদাদ হোসেন, সাইদুল ইসলাম লিটন, আতিকুর রহমান, আবুবকর সিদ্দিক, আবু হানিফ, মির্জা শরিফ বেগ, আবু সাঈদ, মৎস্যজীবি দলের আহ্বায়ক রহুল আমিন, সদস্য সচিব করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহমেদ শাওন, ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এখলাস উদ্দিন, পৌর শ্রমিকদল নেতা জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।