মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার দাখিল ৫৬তম ব্যাচমেটদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় মতি মার্কেটের উপরে ঘাসফড়িং রেস্টুরেন্টে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বন্ধুদের সাথে পরস্পর খোশ আলাপনশেষে ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার ৫৬তম দাখিল ব্যাচের হাফেজ মাওলানা মুফতী জুনাইদ, হাফেজ হাফিজুল্লাহ শিবলী, হাফেজ আফজাল, হাফেজ মাওলানা ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।
