আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
চীনা দূতাবাসের সহযোগিতায় ভাসানটেক বস্তিবাসীর মাঝে মেয়র আতিকের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৪
মো. আব্দুল মান্নান :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চীনা দূতাবাসের সহযোগিতায় ভাসানটেক বস্তিবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান। আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে প্রায় এক হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে চীনের রাষ্ট্রদূত (Yao Wen) ইয়াঁ ওয়ায়েনকে ধন্যবাদ জানিয়ে মেয়র আতিকুর রহমান বলেন, সামনের দিনগুলোতেও যৌথভাবে আমরা এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.