• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সেনেগালে বাংলাদেশী হাফেজ আবু রায়হান প্রথম

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :
আফ্রিকার সেনেগালে ১১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে বাংলাদেশী হাফেজ আবু রায়হান প্রথম হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। জানা যায়, বিশ্বের প্রায় ৩০ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ সফলতা অর্জন করেন।

এতে বাংলাদেশের ভাবমূর্তি আবারও উজ্জ্বল হয়েছে।
জানা যায়, গত বছর লালবাগ শাহী মসজিদে ১১তম আন্তর্জাতিক সেনেগাল হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক আবু রায়হান নির্বাচিত করা হয়।


এতে পুরষ্কার হিসেবে তাকে ১০ মিলিয়ন ফ্রাঙ্ক বা ১৬ হাজার ৬০০ ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় ২১ লাখ টাকার সমমান প্রায়। পুরষ্কার ও সম্মাননা সনদ প্রদান করেন ‘শায়েখ ইব্রাহীম নিয়াস আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’-এর প্রধান ড. শায়েখ আব্দুল মালিক নিয়াস।

উল্লেখ্য, হাফেজ আবু রায়হান এর আগে ২০১৮ সনে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো ‘তিজানুন নূর’ তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাফেজ ক্বারী আবু রায়হানের এ পুরষ্কারের কথা ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

* তথ্য অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা