• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস্ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুলপুরের মাহবুবুর রহমান

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

‘বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস্ এসোসিয়েশন’ -এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ মাহবুবুর রহমান। আজ রবিবার (৭ এপ্রিল) তিনি এ পদ লাভ করেন।

জানা যায়, বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস্ এসোসিয়েশনের সভাপতি মোঃ বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক বি এম তৌফিক ইসলাম এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির আংশিক অনুমোদন দিয়েছেন। এতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমানকে নির্বাচিত করা হয়। জাতীয় স্থানীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা