• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

কুরআন নাযিলের মাসে কুরআন বিতরণ

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

আব্দুল্লাহ আনছারী আকরাম

ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল-কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ -এর উদ্যোগে সময়ের শ্রেষ্ঠ সন্তান মাদরাসা  শিক্ষার্থীদের মাঝে কুরআন নাযিলের এই রমজান মাসে ১০০ কপি কুরআন শরীফ বিতরণ করা হয় ও নিম্ন আয়ের ২০ জন মানুষের হাতে ঈদ উপহার হিসেবে লুঙ্গি তুলে দেওয়া হয়।

আজ শনিবার (৬ এপ্রিল ) সকাল ১০ টায় ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও মায়ের মাদরাসা হলরুমে স্থানীয় ৭টি মাদরাসা শিক্ষার্থীদের এসব কুরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়া আশপাশের দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি বিতরণ  কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিব জিহাদীর পরিচালনায় ও সিডস্টোর বাজার মোবাইল ব্যাংকিং এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে
বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন, সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহইয়া সুতারপুরী। এসময় আরও বক্তব্য রাখেন, পাড়াগাঁও খাঁনবাড়ী জমিরিয়া মাদরাসার পরিচালক মুফতি রফিকুল ইসলাম, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের প্রভাষক জাহান আশরাফ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও ছাত্রদল নেতা শাকিব খান, সংগঠনের মুখপাত্র আব্দুল্লাহ আনছারী আকরাম, বড়চালা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু রায়হান প্রমুখ। এসময় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম রাসেল, আতিক, নাবিল, নকিব, আরাফ, তামান্না সুলতানা, উম্মে কুলসুম আফিফা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের সফলতা ও সকল ভালো কাজে পাশে থাকার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা