মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলবাড়িয়া বিএনপি নেতা মরহুম আব্দুর রশিদ যিনি ২০১৮ সনে ইন্তেকাল করেছেন তার কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ হাদিয়া পৌঁছে দেন।
এছাড়া বিএনপির পক্ষ পৃথকভাবে আরও ঈদ উপহার প্রদান করা হয়।

এরপর বিএনপি নেতা মরহুম আব্দুর রশিদের কবর জিয়ারত করা হয়। সবশেষে তার পরিবারের সদস্যদের সাথে একান্ত সাক্ষাৎকারে সমবেদনা জ্ঞাপন করা হয়।
এসময় ফুলবাড়িয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।