আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
স্বপ্নের ভালুকা প্রেসক্লাব কমপ্লেক্স ভবন, শীঘ্রই কাজ ধরার প্রত্যাশা
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্বপ্নের ভালুকা প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের ডিজাইন করা হয়েছে। খুব শীঘ্রই এর কাজ ধরা হবে বলে জানা গেছে।
ভালুকা প্রেসক্লাবের বার বার নির্বাচিত সুযোগ্য সাধারণ সম্পাদক এটিএন নিউজের রিপোর্টার, দ্য ডেইলি অবজারভারের ভালুকা কারেসপন্ডেন্ট, সমাজসেবামূলক সংগঠন 'অভ্যুদয়'-এর সভাপতি ও মেসার্স অভি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আসাদুজ্জামান সুমন এ তথ্য জানান।

তিনি বলেন, এটি প্রস্তাবিত বেইজমেন্টেসহ দশ (১০) তলা আবাসিক ও বাণিজ্যিক ভবনের ডিজাইন। ইঞ্জিনিয়ার আল আমিন খান টনি এ ডিজাইন করেছেন।
সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করে সুমন আরও বলেন, খুব তাড়াতাড়িই সবার সহযোগিতায় এ ভবন নির্মাণের কাজ হাতে নিতে চাই। সুধীজন মনে করেন, সুমনের হাত ধরেই এগিয়ে যাবে ভালুকা প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ।

এসময় ভবনের অত্যন্ত সুন্দর ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ার আল আমিন খান টনিকে আন্তরিক ধন্যবাদ জানান সুমন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.