মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও ফুলপুর পৌরসভায় ভিজিএফ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকালে পৌরসভার অধিভুক্ত অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম।
এসময় পৌর মেয়র মি. শশধর সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, কাউন্সিলর মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।