• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় হালুয়াঘাটে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মো. আব্দুল মান্নান :

বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে  মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) ভোরে হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া সড়কে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসেন।

জানা যায়, ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার পথে হালুয়াঘাটের লক্ষীকুড়ায় রাস্তার পাশে থাকা কারেন্টের খুটির সাথে ধাক্কা খেয়ে মাথার হেলমেট ভেঙ্গে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন ও স্বামী ঘটনাস্থলেই মারা যান। আর সাথে থাকা তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৈলমারী  এলাকায় বলে জানা গেছে।

নিহত স্বামীর নাম সাইদুর রহমান (২৮) ও স্ত্রীর নাম সোনিয়া আক্তার (২২)। সাইদুর ঈশ্বরগঞ্জে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস নামে একটি এনজিওতে চাকরি করতেন। সেখানে তারা ভাড়া বাসায় থাকতেন। কিন্তু ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না। দুজনই একসাথে চলে গেলেন না ফেরার দেশে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা