মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় আব্দুল গণি (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে তারাকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামের মৃত লাল হোসেনের পুত্র।
জানা যায়, তিনি ঈদের বাজার করতে বাড়ি থেকে তারাকান্দায় এসেছিলেন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এছাড়া এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।