মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি মারা গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম মীর্জা পিয়াল।
মীর্জা পিয়াল হালুয়াঘাট উপজেলার ৩ নং কৈচাপুর ইউনিয়নের রুহি পাগারিয়া গ্রামের মীর্জা মোজাহিদুলের পুত্র ও একটি কুরিয়ার সার্ভিসের ফুলপুর শাখার একজন কর্মকর্তা ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ দুপুর পৌনে ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফুলপুরে যাওয়ার সময় উপজেলার আলোকদী দাওয়া ইটভাটার সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক জহিরুল ঘটনাস্থলেই মারা যান এবং পিয়াল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।