• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

খেজুরের বিঁচি দিয়ে কুরআনিক উদাহরণ

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মুখলেছুর রহমান :

খেজুরের বিঁচি বা আঁটির তিনটি অংশ নিয়ে কুরআনের তিনটি আয়াত। যে তিনটি অংশ আপনি খেজুরের প্রত্যেকটি বিঁচির মধ্যেই দেখতে পাবেন। আসুন দেখি আল্লাহ্ তা’আলা এই তিনটি অংশ নিয়ে কি বলেছেন এবং কি বুঝাতে চেয়েছেন ?

১.
“নাক্বির” সূরা নিসা-১২৪

“নাক্বির” মানে হলো খেজুরের বিঁচির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি, যা দেখতে অনেকটা ছোট ছিদ্র বা বিন্দুর মত দেখায়! যা প্রতিটি খেজুরের বিঁচির পেছনেই দেখা যায়।

এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা’আলা বলেনঃ-
— وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)

“কোনো পুরুষ কিংবা নারী আল্লাহর উপর আস্থাশীল বিশ্বাসী থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ বা ঐ অতি ক্ষুদ্র বিন্দু পরিমাণও অবিচার বা জুলুম করা হবে না। ( তাদের অণু পরিমাণ অধিকারও হরণ করা হবে না )”

অন্য আয়াতে আল্লাহ্ বলেনঃ
সূরা নিসা-৭৭
” সেই কর্ম ফলের দিন ধর্মভীরুগণ বা সৎকর্মশীলগণ খেজুরের বীজ পরিমাণ অত্যাচারিত হবে না।”

২.
“ফাতিল” সূরা বনী ইসরাইল-৭১

“ফাতিল” হলো সেই আলগা সুতা যা খেজুরের বিঁচির পেটের কাটা অংশে দেখা যায়।

এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা’আলা বলেনঃ

— فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)

“যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ অর্থাৎ ঐ ক্ষুদ্র সুতা পরিমানও অবিচার বা জুলুম করা হবে না।”

৩.
. “ক্বিতমির” সূরা ফাতির-১৩

“ক্বিতমির” হলো ঐ অতি হালকা এবং অতি পাতলা আবরণটি বা পর্দাটি যা দ্বারা খেজুরের বিচিটি আবৃত হয়ে থাকে কিংবা বেষ্টিত হয়ে থাকে।

এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা’আলা বলেনঃ

وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)

“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদের পেছনে দৌড়াও, তারা তো একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণেরও মালিক নয়।“

অর্থাৎ মানুষ তাদের নিজ ক্ষমতাবলে আল্লাহর দেওয়া সৃষ্ট বস্তু সমূহের সাহায্য ছাড়া, একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণ‌টিও তৈরি করতে পূর্ণ অক্ষম।

সুবহানাল্লাহ্, কি অসাধারণ এবং অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ্ তাঁর আলোচনা বর্ণনা করেছেন।

* লেখকের ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা