আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ঈদের আগে বেতন বোনাসের দাবিতে ময়মনসিংহে শ্রমিক বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
নিজস্ব সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুখলেছুর রহমান দুলাল এবং পরিচালনা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
নেতারা বলেন, দাবি আদায় না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.