• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

পা চাটাদের প্রশ্রয় দিলে দেশ ও সমাজ কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত হবে

Reporter Name / ৩৬২ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

নুরুজ্জামান সরকার বকুল

আমার অক্ষমতা হলো তেলমারা বা পা-চাটতে পারি না। তবে সততা নিষ্ঠা পক্ষপাতমুক্ত জনবান্ধব মানুষ আমি।
পা চাটা লোকদের একটা সুপার পাওয়ার থাকে। তারা সব জায়গায় সুবিধা পায়। সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন,  সামাজিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন তারা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

বলতে গেলে, পা চাটাদের একটা কোটাই থাকে আলাদা। অথচ এরা কিন্তু কারো আপন হয় না। এরা না কারো বিশ্বস্ত হয়, না কারো নিজস্ব হয়।

এরা হয় সুবিধাবাদী। মেরুদণ্ডহীন টাইপের। বিবেকহীন। তবু ধোঁকায় পড়ে এক শ্রেণির মানুষ তাদের আশ্রয় প্রশ্রয় দেয়। ফলে এরা অনেকের প্রিয় হয়ে ওঠে। অন্যের পাওয়ারে পাওয়ারফুল হয়। পরে একসময় সাধারণের উপর পা চাটা এসব লোকেরা সুপার পাওয়ার খাটায়। তাদের সাথে সহমত প্রকাশ করে তাদেরকে তোলা দেয় আরেকটি সম্প্রদায়। যাদের নেই নিজস্ব কোন মাথা বা বুদ্ধি। এভাবেই এরা এগিয়ে যায়। তবে জেনে রাখবেন, ‘পা চাটা বা তৈল বিদ্যা যখন পেশা হয়ে দাঁড়াবে এবং এটা উচ্চ মহলে গৃহীত হবে, তখন বঞ্চিত হবে সমাজের সৎ ও যোগ্যরা। তখন দেশ ও সমাজ কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত হবে।

 

* লেখক :

শিক্ষক ও রাজনীতিবিদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা