আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
যেমন কর্ম তেমন ফল
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
অনলাইন ডেস্ক :
বনের রাজা সিংহ তার বাচ্চাদের নিয়ে রোদ পোহাচ্ছিল! এমন সময় বানর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিলো! একটি লাঠি দিয়ে খোঁচাখুঁচি করলো। সিংহ যতটা না অবাক হলো তারচেয়ে বিরক্ত হলো বেশি! বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটি ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!
সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো, " এত্তোবড় বেয়াদবি! আর আপনি তাকে কিছুই বললেন না। " সিংহ বললো, " বলার সময় এখনো ফুরিয়ে যায়নি। একটু সময় অপেক্ষা কর, সবকিছু দেখতে পাবে। "
কয়েকদিন পর হঠাৎ করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং সিংহ তাকে এক থাপ্পড়ে শেষ করে দিলো। অবাক হয়ে সিংহের বাচ্চা জিজ্ঞেস করলো, " বাবা, সেদিন বাঁদর এতো অন্যায় করলো, আপনি তাকে কিছুই বললেন না অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন! "
জবাবে সিংহ বললো, " দিস ইজ পলিটিক্স, মাই সান! সেদিনের পর বাঁদর ভালুককে পাছায় লাথি মেরেছে! হাতির শুঁড় ধরে দুলছে! গন্ডারের পিঠে চড়ে নাচছে! হায়েনাকে সে কাতুকুতু দিয়েছে! জিরাফকে থাপ্পড় দিয়েছে! আর সবাইকে বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?"
সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাইতেছি। স্বৈরাচারী এবং খুনী আমি! আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে, 'থ্যাংক ইউ', রাজা সাহেব। বাঁদরকে উচিত শিক্ষা দিয়েছেন! বেয়াদবের শাস্তি হওয়া উচিত।
মাঝে মাঝে লাই দিয়ে মাথায় তুলতে হয়। যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ একেবারে শেষ হয়ে যায়।
শিক্ষাঃ কর্মফল সবাইকে ভোগ করতে হয়।
* সংগৃহীত
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.