মো. আব্দুল মান্নান
আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় সফরে যাই কিন্তু সফরে আমি কার সাথী হবো?
যার মধ্যে নিচের গুণগুলো পাওয়া যাবে আমরা তার সঙ্গী হয়ে চলবো।
১. যে নামাজী, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়।
২. যার কথা শুনলে জ্ঞান বাড়ে।
৩. যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হয়।
এছাড়া আমরা যখন সফরে যাবো তখন অবশ্যই একজন জিম্মাদার বানিয়ে নিবো এবং ওই জিম্মাদারের দিক নির্দেশনায় চলবো।
সফরে জিম্মাদারের কাজ কি? জিম্মাদারের ৪ কাজ। এগুলো হলো-
১. সাথীদের মহব্বত করা, ২. সাথীদের জন্য দোয়া করা, ৩. সাথীদের বেউসূলী না ধরা ও ৪. একেক সাথীকে জ্ঞানীগুণী কর্মঠ কর্মী বানানোর জন্য মেহনত করা।
এজন্য সাথীদের কি করতে হবে?
সাথীদেরও ৪টি কাজ করতে হবে।
আর তা হলো- ১. জিম্মাদারকে মহব্বত করা,
২. জিম্মাদারের জন্য দোয়া করা,
৩. জিম্মাদারের মন বুঝে চলা ও
৪. সময়ের পাবন্দীর সাথে ইজতেমায়ী আমলে জুড়ে থাকা।
ইজতেমায়ী আমল কোনগুলো? ইজতেমায়ী আমল হলো-
সফর, মঞ্জিল, মাশওয়ারাহ, তালীম, গাশত, ফরজ নামাজ, খানা, ঘুম, উমূমী বয়ান ইত্যাদি।