ড. মাহমুদ বিন সাঈদ
আমার আব্বার ও আমাদের পরিবারের প্রিয় ইলমী মার্কায ছারছীনা আলিয়া মাদরাসায় আমার প্রিয় ভাই মাওলানা রুহুল আমীন আফসারী অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রশীদ স্যারকেও ধন্যবাদ।
এ পদে কালে কালে নিযুক্ত হয়ে হাজার হাজার বিদগ্ধ আলেম তৈরি করেছেন আমার আব্বার উসতায মরহুম মাওলানা তাজাম্মুল হুসাইন খান, আমার আসাতিযাহ মরহুম মাওলানা শরীফ আবদুল কাদির, মরহুম মাওলানা আব্দুর রব খান, মরহুম মুফতি মুসতফা হামীদী, মরহুম মুফতী আমজাদ হুসাইন ও সদ্য অবসরপ্রাপ্ত ড. সাইয়েদ শারাফাত আলী উসতায।
আজ তাদের উত্তরসুরি হলেন প্রিয় ভাই রুহুল আমীন। আল্লাহ তাকে কবূল করুন। নেক হায়াতের সাথে দেশে ইলম প্রচারে মযবূতি দান করুন। ছারছীনার ইলমী খিদমতে আরো তারাক্কী দান করুন! আমান!
* লেখক :
লন্ডন প্রবাসী ও ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।