মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৩নং ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ মাস্টারের সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ হোসেন খান। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার,

উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, বওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির, ফুলপুর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।