• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুর পরিদর্শনে আসলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী

Reporter Name / ৪৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিদর্শনে আসলেন ফুলপুরের সাবেক ইউএনও বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে তিনি ফুলপুরে এসে পৌঁছেন। ফুলপুরের মানুষের অগাধ ভালবাসায় সিক্ত আবাল বৃদ্ধ বণিতা সকলের প্রিয় সাবেক ইউএনও ফুলপুরে আসছেন শুনে ফুলপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীরা তাকে এক নজর দেখতে ও তার সাথে একটু সাক্ষাৎ করতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এসময় ফুলপুর উপজেলা চত্বর ইউএনও রাশেদ ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। পরে তিনি সকলকে নিয়ে উনার স্মৃতি বিজড়িত নানা স্থান পরিদর্শন করেন ও সকলের সাথে হাসিমুখে মতবিনিময় করেন।

ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ছিল রাশেদ হোসেন চৌধুরীর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম একটি। তিনি তা পরিদর্শন করেন। ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম,  ওসি মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী,  সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, সিনিয়র শিক্ষক কামাল হোসেন, সালেহ আহম্মেদ, মাওলানা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ  প্রমুখ তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর থানা ভবনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সেখানে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ থানার পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

এর আগে রাশেদ হোসেন চৌধুরী ফুলপুর উপজেলা পরিষদ  চত্বরে এসে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এটিএম রবিউল করিম প্রমুখ নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা