• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে বিভিন্ন প্রকল্প সম্পর্কে ইউএনওর সাথে এমপির মতবিনিময়

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে সরকারের চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের টানা তিনবারের নির্বাচিত এমপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এমপি শরীফ আহমেদ সরকারের চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন ও ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ  পরামর্শ প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংক ফুলপুর শাখার ব্যবস্থাপক আবুল বাসার রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে এমপি শরীফ আহমেদ ফুলপুর উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে এসে পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা