মো. আব্দুল মান্নান
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বর, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি

প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে প্রথম ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ফুলপুরের সাবেক ইউএনও বর্তমানে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকারের একমাত্র পুত্র শ্রেয়ান সরকার।
এ উপলক্ষে তাকে বিনার মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম স্বাক্ষরিত একটি সনদ ও শাহজাহান কিবরিয়ার লেখা ‘রাজুও মুক্তিযোদ্ধা’ নামে একটি বই পুরষ্কার প্রদান করা হয়।

পুত্র শ্রেয়ানের এ পারফরম্যান্সে খুশি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে সবার কাছে দোয়া/আশীর্বাদ প্রত্যাশা করেছেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার। এতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রেয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।