মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ মোট ২৯০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রত্যেককে এক কেজি ওজনের এক প্যাকেট খেজুর, একটি শাড়ি ও একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌরসভার মেয়র মি. শশধর সেন, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধার সন্তান এটিএম মনিরুল হাসান টিটু, বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।