আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
হালুয়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম।
এসময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, ওসি মুহাম্মদ মাহবুবুল হক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.