মো. আব্দুল মান্নান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে ফুলপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে মুক্তিযু্ূ্দ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে ওই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে মিছিল সহকারে তারা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে আসে।

এসময় ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ আকন্দ, ফুলপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।