• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে ছনধরায় বিট পুলিশিংয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ১নং বিটের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ছনধরা ইউনিয়ন শাখা কার্যালয়ে বিট পুলিশিংয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ওই কার্যালয় উদ্বোধন করা হয়। কার্যালয় উদ্বোধন করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। কার্যালয় উদ্বোধনশেষে ছনধরা বাজার জামে মসজিদ কম্পাউন্ডে এক জনসচেতনতামুলক বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চুরি, ছিনতাই, মাদক ও বিকাশে প্রতারণা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় ওসি মাহবুবুর রহমান, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিট অফিসার এসআই মোফাখখির উদ্দিন,

সহকারী বিট অফিসার এএসআই সহিদুল ইসলাম, ছনধরা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক, কাশীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক, ছনধরা উচ্চ বিদ্যালয় ও মসজিদের সভাপতি পল্লী চিকিৎসক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলীসহ প্রায় ২০০ লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা