আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
যত পাশে তত কাছে
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
ড. মাহমুদ বিন সাঈদ
বারমিংহামে আমার লোকাল মানারাত মসজিদে অমুসলিম ও নিউ মুসলিমদের সৌজন্যে ইফতারে আমি দু’জনকে দাওয়াত করে নিয়ে আসি।
১) ছবিতে আমার পাশেরজন হলেন আমার নাস্তিক শেতাঙ্গ আংকেল। আমার নিকটতম প্রতিবেশী। বয়স ৭৫। আমাদের সাথে তিনি ইফতার করেন। আমাদের মাগরিব নামাজ দেখেন। অনেক কিছু জানতে চান। মসজিদের ওলামায়ে কেরাম তাকে একটা প্যাক গিফট করেন। ঘরে ফেরার পথে তিনে বললেনঃ মিডিয়ায় যা দেখি, বাস্তবে মুসলমানরা সে রকম নয়। আমরা মিডিয়ায় বায়াসড। তোমরা আমার চোখ খুলে দিয়েছো।
২) ছবির আরেকজন গলায় রুমাল ও সাদা টুপির লোকটি ফরাসী বংশোদ্ভূত মুসলিম ও আমার কুরআনিক এ্যারাবিকের ছাত্র। হাই স্কুলে ফরাসী ও স্পেনিশ ভাষার শিক্ষক। মানারাত মসজিদের উদারতায় সে অনেক মুগ্ধ।
লেখক :
লন্ডন প্রবাসী।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.