মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহিনী সারাদেশে গণহত্যা চালিয়েছিল। এসময় তারা নৃশংসভাবে কয়েক লাখ মানুষকে হত্যা করে। এরই প্রতিবাদে প্রতি বছর পালন করা হয় গণহত্যা দিবস। ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা কন্যা রুখসানা ইয়াসমিন রিটা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, সিনিয়র সাংবাদিক এ টি এম রবিউল করিম প্রমুখ।