• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

হালুয়াঘাটে গাবরাখালি পর্যটন কেন্দ্রে প্রবেশদ্বারের ১ কিমি সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের হালুয়াঘাটে গাবরাখালি পর্যটন কেন্দ্রে প্রবেশ দ্বারের রাস্তা অর্থাৎ গাবরাখালি বাজার টু টিলা-পাহাড় রোড বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) সকালে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম ওই রাস্তাটি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন।  ময়মনসিংহের মেসার্স শাহারিয়া এন্টারপ্রাইজের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, হালুয়াঘাট এটি বাস্তবায়ন করছে। উদ্বোধনের সময় এমপি বলেন,  আমাদের নিজেদের তৈরি গারো পাহাড় পর্যটন কেন্দ্র গাবরাখালি। ৪ বছর আগে কাজ শুরু হয়েছিল।

ইতোমধ্যেই পর্যটন কেন্দ্রটি দেশব্যাপি পরিচিত ও আলোচিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা আসা শুরু করেছেন।

তিনি আরও বলেন, আজ সকালে পর্যটন কেন্দ্রটির প্রবেশদ্বারের ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু করলাম। এতে সরকারের খরচ হবে প্রায় ১ কোটি টাকা।  এসময় কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের দোয়া প্রার্থনা করেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা