আজ
|| ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
সড়ক দুর্ঘটনায় মুঈনুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক নিহত
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
মো. ইমরান হুসাইন
মুঈনুল কুরআন ফাউন্ডেশনের পরিচালক মুফতি হাবিবুর রহমান আর নেই। তিনি রবিবার (২৪ মার্চ) মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুফতি হাবিবুর রহমান মুঈনুল কুরআন ফাউন্ডেশন নামে ঢাকায় বস্তি এলাকায়, হিজড়াসহ বিভিন্ন অবহেলিত মানুষকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তব প্রতিষ্ঠান করেন। মিরপুর -১২ তে ছিল তার প্রতিষ্ঠান। সাভারে মাদরাসায় যাওয়া বা আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
আলোকিত মক্তব - Alokito Maktab -এর প্রতিটি মক্তবে মুহতারামের মাগফিরাত কামনায় আজ সোমবার দু'আ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কুরআনের মহান এই খাদেমকে ক্ষমা করে দেওক। আমিন।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.