• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ফুলপুরে খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ক্বারী সুলতান আহমদ
ময়মনসিংহের ফুলপুরে খড়ের পালায় দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই লোকের খড়ের পালায় বার বার দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার রূপসী ইউনিয়নের বাশাটি গ্রামের আবু সাঈদের খড়ের পালায় ২৪ মার্চ রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আবু সাঈদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর আগেও গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের খড়ের পালায় দুবৃর্ত্তরা আগুন দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া দুর্বৃত্তদের আগুনে রুহুল আমীন নামে একজনের রান্না ঘর ও আব্দুল জব্বার নামে একজনের খড়ের পালা পুড়ে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

* ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা