মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস ২০২৪ পালিত হয়েছে।
আজ রবিবার (২৪ মার্চ) সারা বিশ্বের ন্যায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দিবসটি পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ (Yes! We can end TB)। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সরকার যক্ষ্মা রোগ প্রতিরোধে কফ পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দিচ্ছে। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কফ পরীক্ষা করা হয় সর্বাধুনিক Gene Xpert মেশিনের মাধ্যমে। যার সাহায্যে নির্ভুলভাবে যক্ষ্মা শনাক্ত করা যায়। কাজেই ২ সপ্তাহের বেশি কাশি এবং সাথে জ্বর বা ওজন কমার লক্ষণ থাকলে হাসপাতালে এসে পরীক্ষা করুন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন এবং বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলে সাহায্য করুন। এসময় হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।