• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

ময়মনসিংহে ৪৫টি ফেইসবুক আইডি খোলা এক বিশ্ব প্রতারক গ্রেপ্তার

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
একাধিক সিমের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পোষাক পরিহিত ছবি ব্যবহার করে ও পরিচয় প্রদান করে ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা করার দায়ে আব্দুস ছামাদ (২০) নামে ১ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ত্রিশালের মধ্যপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২২ মার্চ সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসে এলআইসি কক্ষে অবস্থানকালে সাইবার মনিটরিং সেলের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের সময় দেখতে পান যে, রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম ও ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার হাবিবুর রহমানের পুলিশি ইউনিফরম পরিহিত ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি ক্রিয়েট করে তাদের পরিচয় দিয়ে ফেইসবুক ম্যাসেঞ্জারে মানুষের সাথে চেটিং করে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ওসিকে অবহিত করলে তারা তাৎক্ষনিকভাবে গুরত্ব সহকারে আইডিগুলো পর্যালোচনা করে ওই চক্রের সদস্যকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। পরে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে এসআই পরিমল চন্দ্র সরকার, পিপিএম তথ্য প্রযুক্তির সহায়তায় এই ব্যক্তিকে সনাক্ত করে অভিযান পরিচালনা করেন। আসামি আঃ ছামাদ ত্রিশাল মধ্য বালিপাড়ার সাইদুল ইসলাম ও রাবিয়া খাতুনের পুত্র। আসামির নিকট হতে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা নিরীক্ষাকালে এনড্রয়েড মোবাইল ফোনে MD Rezaul Alom (রেজাউল করিম) ও মোঃ বাতেন শেখ (মামুন) নামের ০২(দুই) টি ফেইসবুক আইডিসহ আরো ৪৫টি বিভিন্ন নামের ফেইসবুক আইডি পাওয়া যায়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, এই আসামী উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেইসবুক আইডি খুলে সাধারণ মানুষের নিকট থেকে চাকুরি দেওয়ার প্রলোভনসহ অন্যান্য প্রতারণামূলক কর্মকান্ডের মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই তার উদ্দেশ্য বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা