• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত, আহত ১

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক জহিরুল (২০)। আজ রবিবার (২৪ মার্চ) বেলা পৌনে ১টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার আলোকদী এলাকায় দাওয়া ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে। বাসটি হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে আর মোটরসাইকেলটি ফুলপুর হতে ধোবাউড়ার দিকে যাচ্ছিল। পরে বাসটি মোটর সাইকেলকে চাপা দিলে চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন আর তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী (অজ্ঞাত) গুরুতর আহত হন। খবর পেয়ে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী ও দিবাকালীন কিলো-১০ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই মোফাখখির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত জহিরুল ফুলপুর উপজেলার খড়িয়াপাড়া মুন্সিবাড়ির জালাল উদ্দিনের পুত্র। আর মোটরসাইকেল আরোহী (অজ্ঞাত)-কে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বর্তমানে যানচলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা