• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম ফারুকী তার বিভাগকে দিলেন এক কোটি টাকা

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এক কোটি টাকার ‘আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন স্কলারশিপ’ শিক্ষাবৃত্তি ফান্ড গঠিত হয়েছে। বিভাগের সাবেক শিক্ষার্থী এবং একটি ব্যবসায়িক গ্রুপের চেয়ারম্যান এস এম ফারুকী সিপিআই এই ফান্ড গঠনের তহবিল প্রদান করেন।

বুধবার (২০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে এক কোটি টাকার চেক হস্তান্তর করেন এস এম ফারুকী। এসময় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৯১ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তিও দেয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের সূচনা করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে তাদেরকে এভাবেই এগিয়ে আসতে হবে। প্রায় ৩৩ লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছে। দেশ পরিচালনার সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মকর্তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখন একজন শিক্ষার্থী প্রথম বর্ষে ঢাকা আসেন, তার চলাফেরা করতে সমস্যা হয়। এরা তাদের মেধা, মনন হারিয়ে ফেলে। আর্থিক স্বচ্ছলতা থাকলে তারা হয়তো এসব সমস্যা এড়িয়ে যেতে পারে।

এসময় তিনি আরও বলেন, আমি প্রথমবর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য একটা ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা যখন দেখবে, সমাজ, দেশ রাষ্ট্র তাদের নিয়ে ভাবছে, তখন তারাও সমাজ রাষ্ট্র এবং দেশকে নিয়ে ভাবতে শুরু করবে। আশা করি এই মহতী উদ্যোগে সবাই আমাদেরকে সাহায্য করবেন।

এসময় উপাচার্য বলেন, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো বাজেটের সিংহভাগই নিজেরা জোগাড় করে। সরকার খুব অল্প সহায়তা করে। আমাদেরও এভাবে উদ্যোগী হতে হবে। শিল্পায়নের যুগে সবারই অংশগ্রহণের সমান সুযোগ থাকবে। বাজারমুখী অর্থনীতির যুগে আমাদের নিজ বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েও দক্ষ হতে হবে। এসময় ধনাঢ্য ব্যক্তিদেরকে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বৃত্তি ফান্ডের দাতা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম ফারুকী। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। যার যেখানে যেটুকু সম্ভব, মানুষ বা যেকোনো জীবের জন্য যেটুকু করা দরকার আমাদের করা উচিৎ। আমাদের যেটুকু ক্ষমতা আছে, তার সব দিয়ে মানুষের সাহায্য করা উচিৎ। আমরা যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে না যাই।

অনুষ্ঠানে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ড. মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা